২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরডিএ’র নিয়োগে আদালতের নিষেধাজ্ঞা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ১১টি পদে কর্মচারি নিয়োগের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ আদালতে এ আদেশ দেওয়া হয়। শুক্রবার সকালে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সংশি¬ষ্ট সূত্র জানায়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে ৩৫ জন চতুর্থ শ্রেণীর কর্মচারি দীর্ঘদিন মাস্টার রোলে কাজ করছেন। গত ৩০ অক্টোবর ১১টি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। এরপর মাস্টার রোলে কর্মরত কর্মচারিরাও আবেদন করেন।

কিন্তু তাদের জন্য সাক্ষাৎকার-কার্ড ইস্যু না করায় কর্মচারিরা ১৪ জানুয়ারি আদালতে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত মঙ্গলবার ‘কেন এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হবে না’ মর্মে আরডিএ চেয়ারম্যানকে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলে। এরপর বৃহস্পতিবার আদালত মামলার শুনানি শেষে নিয়োগ প্রক্রিয়ার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে।