২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট যাচ্ছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারতের জন্য শুক্রবার সিলেট আসছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 10:11 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

দলীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টায় তিনি সিলেটের এমএজি ওসমানী বিমান বন্দরে নামবেন। এরপর পর্যটন মোটেলে বিশ্রাম করে তিনি জুম্মার নামাজ আদায় ও জিয়ারতের জন্য হজরত শাহজালাল (রঃ) এর মাজারে যাবেন।

এরশাদ পরে শাহপরান (রঃ) এর মাজারও জিয়ারত করবেন। সন্ধ্যা ৬টায় তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি কুনু মিয়া জানান, মাজার জিয়ারতের জন্যই এরশাদ সিলেট আসছেন। এজন্য কোনো সভা বা সমাবেশ হবে না।