২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ওয়ার্ড কমিশনারের বাড়ির ছাদে কার্তুজ রহস্য

গাজীপুর পৌরসভার ওয়ার্ড কমিশনার হেলেনা বেগমের বাড়ির ছাদে পরিত্যক্ত অবস্থায় ৭৭ রাউন্ড শর্টগানের কার্তুজ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

কমিশনারকে ফাঁসানোর জন্য কার্তুজগুলো কেউ রেখে যেতে পারে  বলে পুলিশ ও এলাকাবাসী ধারণা করছেন।

কমিশনারের ছেলে আলমগীর (২২) জানান, কানাইয়া এলাকায় তাদের বাড়ির পশ্চিম পাশের বাথরুমের ছাদে একটি ব্যাগ দেখতে পেয়ে সে কৌতূহলী হয়ে সেটি খুললে কার্তুজগুলো বেড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সে ও তার মা ঘটনাটি পুলিশকে জানান।

জয়দেবপুর থানার দারোগা আব্দুর রাজ্জাক জানান, কার্তুজগুলো তিনি কানাইয়া পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন কাঠাল গাছের নিচ থেকে উদ্ধার করেছেন। জানা গেছে কার্তুজগুলো পাওয়ার পর ছাদ থেকে সরিয়ে সেখানে রাখা হয়।

ঘটনার ব্যাপারে কমিশনার হেলেনা বেগম ও পুলিশ জয়দেবপুর থানায় পৃথক দুইটি জিডি করেছেন।