২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান শুরু

রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বুধবার থেকে সেনা বাহিনী, পুলিশ ও বিডিআরের যৌথ অভিযান শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 08:59 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

জনগণের চলাচলের সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান চালানোর জন্য তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে সেনাবাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোন কিছু জানাতে পারেনি।

অভিযানের প্রথম দিন নগরীর ফার্মগেট ও তেজগাঁওসহ বেশ কয়েকটি এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা বুধবার ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে এবং তেজগাঁও কলেজের আশেপাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

দ্বিতীয় দিন বৃহস্পতিবারও শ্যামলী, আদাবর ও মহাখালীসহ বেশ কয়েকটি স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ ছাড়া রাজধানীর বাইরে মানিকগঞ্জে বৃহস্পতিবার যৌথ বাহিনীর সদস্যরা ঢাকা--আরিচা মহাসড়কের পাশের বিভিন্ন  অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বলে জানা গেছে।

এদিকে আগে থেকে কোন নোটিস না দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় বিপাকে পড়েছেন সংশি¬ষ্ট ব্যবসায়ীরা। তাদের অধিকাংশই এই ব্যবসার ওপর নির্ভরশীল বলে এখন অসহায় হয়ে পড়েছেন। এমনই একজন ব্যবসায়ী দুলাল (৩০) জানান, কাজের খোঁজে ঢাকায় এসে একজনের সঙ্গে মিলে ফার্মগেটের ফুটপাতে জুতার দোকান দিয়েছিলেন। তার এই আয় দিয়েই বাড়িতে পুরো পরিবার চলতো। এখন তিনি কি করবেন তা ভেবে পাচ্ছেন না।

এদিকে দেশব্যাপী এ অভিযান শুরুর ব্যাপারে সেনাবাহিনী, পুলিশ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারও কাছ থেকেই সুনির্দিষ্টভাবে কোন তথ্য পাওয়া যায়নি।

তেজগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই সজীব রহমান জানান, ফুটপাতের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বুধবার থেকে তারা সেনা সদস্যদের সঙ্গে যৌথ অভিযান শুরু করেছেন। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলেও তিনি জানান।

তবে পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই রোখসানা জানান, তারা এখন পর্যন্ত এ ধরনের কোনো নির্দেশ পাননি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সহকারি কমিশনার (এসি) জিয়াউল হক বলেছেন, এ ধরনের অভিযানের কথা তিনি শুনেছেন। তবে আনুষ্ঠানিক কোন নির্দেশ পাওয়া যায়নি।       

এ ব্যাপারে আন্তঃবাহিনী জন সংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে.কর্নেল আনিসুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, “দেশব্যাপী সব অভিযানই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যৌথভাবে পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাতে পারবে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহনূর মিয়ার সঙ্গে কথা বলার জন্যও তিনি পরামর্শ দেন।

তবে শাহনূর মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমি কিছু জানি না। বিভিন্ন মাধ্যমে এই অভিযানের খবর শুনেছি। আগামীকাল (শুক্রবার) খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে পারবো।”