‘ইয়াং গ্লোবাল লিডার’দের একজন নির্বাচিত হলেন জয়
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিবেচনায় ২০০৭ সালে বিশ্বের ২৫০ জন তরুণ নেতার (ইয়াং গে¬াবাল লিডারÑÑ২০০৭) একজন হয়েছেন বাংলাদেশের সজীব ওয়াজেদ জয়।
যঃঃঢ়://িি.িুড়ঁহমমষড়নধষষবধফবৎং.ড়ৎম ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে জানা যায়, মনোনয়ন পাওয়া চার হাজারেরও বেশি তরুণের মধ্যে বাছাই হওয়ার পর এই বিরল স্বীকৃতি পেলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে জয়।
প্রতিবছরই বিশ্ব অর্থনৈতিক ফোরাম তরুণদের পেশাদারী অর্জন, সমাজের প্রতি তাদের অঙ্গীকার এবং বিশ্বের ভবিষ্যৎ গড়ার ক্ষমতা বিবেচনা করে আড়াই শ জনের একটি তালিকা প্রকাশ করে থাকে। মঙ্গলবার ২০০৭ সালের তালিকাটি প্রকাশ করা হয়েছে।
এবারের আড়াই শ তরুণ প্রতিনিধিত্ব করছেন প্রায় ৭০টি দেশের। এদের মধ্যে ব্যবসা জগতের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ১২৫ জন। বাকিরা সরকার, শিক্ষাঙ্গন, সংবাদ মাধ্যম ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন।
সজীব ওয়াজেদ জয়কে ইয়াং গে¬াবাল লিডার নির্বাচিত করার কারণ হিসেবে ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য জয় ওয়াশিংটন ডিসিতে থেকে মার্কিন প্রশাসনের সঙ্গে তার দলের সাম্প্রতিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে সফল ভুমিকা রেখেছেন। এর আগে, যুক্তরাষ্টে আসার পর তিনি ৮০ লাখ ডলারের উদ্যোগী মুলধন নিয়ে এমভায়ন ইনকর্পোরেশন নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে প্রোটটাইপ সফটঅয়্যারের উন্নয়ন ঘটান। কোম্পানির মাসিক রাজস্ব আয় দাঁড়ায় ২ লাখ মার্কিন ডলার।
বিশ্বের তরুণ নেতৃত্বের এবারের তালিকাটি তৈরি করেছেন গণমাধ্যমের ৩৪ জন আন্তর্জাতিক খ্যাতনামা ব্যক্তিত্ব। ৪০ এর কম বয়সীদেরই তালিকায় স্থান দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠা করেন অধ্যাপক ক্লাউস সোয়াব। তিনি এখন ফোরামের নির্বাহী চেয়ারম্যান।
