চট্টগ্রামে ৯০০ বোতল ফেনসিডিল আটক
নগরীর এ কে খান গেট এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ৯০০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক ও এর চালক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা চট্টগ্রাম শহরে ঢোকার মুখে ফেনসিডিল বোঝাই ট্রাকটি আটক করে।
অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কুদ্দুস ভূ্ইঁয়া জানান, ১৮টি কাগজের কার্টন ভর্তি এসব ফেনসিডিলের বোতল আটক করা হয়। এ ব্যাপারে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।
