২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর উত্তরায় গুলি করে তিন লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় বুধবার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 08:31 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

গুলিতে আহত ‘সিস্টেম অটো মেশিন প্রাইভেট লিমিটেড’ এর হিসাবরক্ষক মোহাম্মদ সোহাগকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের শয্যায় সোহাগ নফহবংি২৪.পড়স কে বলেন, তিনি ও সহকর্মী তন্ময় সকাল ১১ টার দিকে ইসলামী ব্যাংকের উত্তরা শাখা থেকে টাকা তুলে ৩ নং সেক্টরের ১৮ নং সড়কের ২০ নাম্বার বাড়িতে তাদের প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। এসময় ৫/৬ জন ছিনতাইকারী গুলি করে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।  

উত্তরা থানার পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনায় মামলা হয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি।