ফরিদপুরে যৌথ অভিযান, ৪ জন আটক
শহরের বিভিন্ন স্থানে সোমবার রাতে সেনা, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া কয়েকজন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের বাড়িতে তল্লাশি চালানো হলেও তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
সেনা সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে। এরা হলেন ফরিদপুর জেলা মটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন (৪০) ও তার ভাই ইউনুস মোল¬া (৪৮) এবং শ্রমিক নেতা ইসমাইল হোসেন লাবলুর দুই ছেলে মলিন হোসেন (২৫) ও লেনিন হোসেন (২১)।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হালিম জানান, এদের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের বিশেষ ক্ষমতা আইনে (জরুরি অবস্থা) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া সোমবার রাতে যৌথবাহিনী ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলু, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, জেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী, শহর বিএনপির সহ-সভাপতি খন্দকার চাঁদ, ফরিদপুর জেলা বাস মালিক গ্র“পের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী এবং ব্যবসায়ী গোলাম রব্বানী খান মুনের বাড়িতে অভিযান চালায়। কিন্তু তাদের কাউকে পাওয়া যায়নি।
