২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপজলের বাড়ি থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৫০৫ রাউন্ড গুলি উদ্ধার

চলচ্চিত্র পরিচালক ও ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলের মিরপুরের বাড়িতে সেনা সদস্যরা সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ছয়টি আগ্নেয়াস্ত্রসহ ৫০৫ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 07:51 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

আগ্নেয়াস্ত্রগুলো ডিপজল ও তার ভাই শাহাদত হোসেনের নামে লাইসেন্স করা হলেও অনুমোদিত সংখ্যার বিপরীতে বেশি গুলি রাখার অপরাধে তা জব্দ করা হয়েছে।

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

ডিপজলের বাড়ি থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পয়েন্ট টু টু বোরের রাইফেল, একটি ডিবিবিআই গান, একটি শটগান, একটি এয়ারগান এবং পয়েন্ট টু টু বোর রাইফেলের ৩১৭ রাউন্ড গুলি ও ৮৯ রাউন্ড কার্তুজ।

এ ছাড়া একই ভবনে ডিপজলের ভাই শাহাদত হোসেনের বাড়ি থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পয়েন্ট টু টু বোরের রাইফেল, একটি ওয়ান টু বোরের শটগান এবং ৯৯ রাউন্ড রাইফেলের গুলি ও ৬৭ রাউন্ড থ্রি টু বোর পিস্তলের গুলি।

অভিযানের সময় সেনা সদস্যদের সঙ্গে থাকা মিরপুর থানার এসআই এনামুল হক নফহবংি২৪.পড়স-- কে বলেন, আগ্নেয়াস্ত্রগুলো লাইসেন্স করা হলেও জব্দ করা গোলাবারুদের পরিমাণ অনুমোদিত সংখ্যার চেয়ে অনেক বেশি। অবৈধ গোলাবারুদ রাখার দায়ে অস্ত্র আইনে মামলা হবে বলেও তিনি জানান।   

এনামুল হক বলেন, ডিপজলের ১০০ রাউন্ড গুলি রাখার অনুমতি ছিল, কিন্তু তিনি ৩১৭ রাউন্ড রাইফেলের গুলি এবং ৮৯ রাউন্ড কার্তুজ রেখেছিলেন। অন্যদিকে, তার ভাইয়ের কাছে ৬৭ রাউন্ডের পরিবর্তে ৯৯ রাউন্ড গুলি পাওয়া গেছে।

মিরপুর থানার ১৪৮ নং কোটবাড়ি ঠিকানার বাড়িতে ঘণ্টাব্যাপী অভিযানের সময় ডিপজল বা তার ভাই সেখানে ছিলেন না। সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন ডিপজলের স্ত্রী রোমানা শারমিন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর অঞ্চলের সহকারি কমিশনার (এসি) মোহাম্মদ রায়হান কে নফহবংি২৪.পড়স বলেন, সেনা সদস্যরাই মূলত অভিযানটি চালিয়েছে। পুলিশ সদস্যরা শুধু তাদের সঙ্গে ছিল এবং মামলা দায়েরের জন্য জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ গ্রহণ করেছে।