চট্টগ্রামে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ
নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার নিউমার্কেট ও স্টেশন রোড এলাকায় উচ্ছেদ অভিযান চালায়।
অভিযানকালে আদালত আড়াই শয়েরও বেশি অবৈধ দোকানপাট উচ্ছেদ করে। উচ্ছেদকালে চারজন অবৈধ দখলদারকে আটক করা হয়।
বন্দর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনির চৌধুরী পরিচালিত এই অভিযানে নিউমার্কেট, আমতলা, দারুল ফজল মার্কেট, জুবিলি রোডের দুই পাশের রাস্তার ফুটপাতে স্থাপিত দোকান পাট উচ্ছেদ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ স্থাপনার কারনে এসব এলাকার অনেক স্থান মাদকাসক্ত, ছিনতাইকারী ও সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছিল। এসব স্থাপনায় অবৈধভাবে বিদ্যুতের সংযোগও নেয়া হয়েছিল।
অভিযানকালে অবৈধ সব স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানের পর বন্দর ম্যাজিস্টেট মুনীর চৌধুরী নফহবংি২৪.পড়স-কে বলেন, “এসব স্থানে যাতে অবৈধ দখলদাররা আবার দোকান স্থাপন করতে না পারে সেজন্য নজর রাখা হবে।”
তিনি বলেন, “ফুটপাতকে দখলমুক্ত রাখতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্ক করে দেয়া হয়েছে যাতে করে আবারো কেউ এসব জায়গার দখল নিতে না পারে।”
