মৌলিক অধিকার নিয়ে কোনো শুনানি বা মামলা হয়নি হাইকোর্টে
দেশে জরুরি অবস্থা জারির কারণে রোববার মৌলিক অধিকার নিয়ে কোনো রিট মামলার ওপর শুনানি হয়নি হাইকোর্টে। এ সংক্রান্ত রিট মামলাও দায়ের করা যায়নি।
অবশ্য আইনি অধিকার নিয়ে কয়েকটি রিটের শুনানি হয়েছে। এর মধ্যে ওয়ান গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন ও তার স্ত্রীর রিট মামলার শুনানি এবং রুলও জারি করা হয়েছে।
গিয়াসউদ্দিন আল মামুনের রিটটি ‘মৌলিক’ না ‘আইনগত’ অধিকার এ নিয়ে বেশ কিছুক্ষন শুনানির পর এই বেঞ্চ তা আইনগত অধিকার হিসাবে গ্রহণ করে রুল জারি করে। তবে এ নিয়ে আইনবিদদের মধ্যে প্রশ্ন উঠেছে। সিনিয়র এক আইনজীবী নাম না প্রকাশ করার শর্তে বলেছেন, এ রিটটি মৌলিক অধিকারের পর্যায়েই পরে।
গত ১১ ও ১৩ জানুয়ারি রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ দু’টি জরুরি ক্ষমতা আদেশ দিয়ে বলেছেন, সংবিধানের তৃতীয়ভাগে বর্ণিত মৌলিক অধিকারসমূহ বলবৎকরণের জন্য আদালতে বিবেচনাধীন সব মামলা জরুরি অবস্থা কার্যকর থাকা কালে স্থগিত থাকবে এবং এসব অধিকার চেয়ে আদালতে মামলা করার অধিকারও স্থগিত থাকবে।
জরুরি ক্ষমতা আদেশের কারণে হাইকোর্টে রিট মামলাগুলোর শুনানি নিয়ে রোববার শুরুর দিকে জটিলতা সৃষ্টি হয়। দুপুরের পর জটিলতা কিছুটা কাটতে থাকে। রিটগুলো দুই শ্রেণীতে ভাগ করে মৌলিক অধিকার সংক্রান্ত রিট বাদ দিয়ে কেবল আইনগত বিষয়ের রিটের ওপর শুনানি হয়।
হাইকোর্টে রিট মোশন শুনানির জন্য তিনটি দ্বৈত বেঞ্চ রয়েছে। এর মধ্যে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চের দুই বিচারপতি রোববার সকালে এজলাসে বসেননি। তবে দুপুরের বিরতির পর ওই বেঞ্চে আইনি অধিকার নিয়ে কয়েকটি রিটের শুনানি হয়েছে।
আরেক বেঞ্চের বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি ফজলুর রহমান সকাল সাড়ে ১০ টায় এজলাসে উঠলেও ১২ টায় নেমে যান। এ বেঞ্চেও নতুন কোনো মামলা (মোশন) জমা পরেনি বলে বেঞ্চ সূত্রে জানা যায়। তবে বিকেলে এ বেঞ্চেও আইনি অধিকার নিয়ে কয়েকটি রিট মামলার শুনানি হয়েছে বলে জানা গেছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চ সকালে যথারীতি বসলেও জরুরি ক্ষমতা আদেশের কপি দেখার পর বিচারকরা এজলাস থেকে উঠে যান বলে ওই বেঞ্চে দায়িত্বরত আইন কর্মকর্তা জানিয়েছেন। তবে দুপুরের বিরতির পর আইনগত অধিকার সংক্রান্ত বেশ কয়েকটি রিট মামলার ওপর এ বেঞ্চে শুনানি হয়।
মৌলিক অধিকার বলবৎকরণ সংক্রান্ত রিট মামলা স্থগিত থাকার জরুরি ক্ষমতা আদেশ বিষয়ে সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল নফহবংি২৪.পড়স কে বলেছেন, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার নিয়ে কোন নতুন রিট করা যাবে না এবং এ নিয়ে বিচারাধীন রিট মামলার শুনানিও বন্ধ থাকবে।
বিশিষ্ট আইনজীবী ড. এম জহির বলেছেন, রাষ্ট্রপতি আদেশ দিয়ে মৌলিক অধিকার স্থগিত করতে পারেন। এই আদেশ বৈধ। এই আদেশ বলবৎকরণের জন্য রিট মামলা চলবে না। তবে আইনগত কর্তৃত্ব বহির্ভূত কোনকিছুর বৈধতা নিয়ে সংবিধানের ১০২ (২) অনুচ্ছেদ অনুযায়ী রিট মামলা চলবে।
