২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুমকী উপজেলার লেবুখালী ব্রীজ সংলগ্ন এলাকায় শনিবার বিকালে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 10:42 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নিহত যুবকের নাম ফারুক খান (২৮)। বাবার নাম আমজাদ খান।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এখলাস উদ্দিন আহম্মেদ বলেছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফারুক খানের সঙ্গে বড় ভাই জেন্নাত আলী খানের কথা কাটাকাটি বাধে। এক পর্যায়ে জেন্নাত আলী ধারালো অস্ত্র দিয়ে ফারুককে কুপিয়ে হত্যা করে। তাকে সহায়তা করে ছেলে বশির খান।

তিনি আরও বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা তিনি চালাচ্ছেন।