ফরিদপুরে বাস মালিক নেতা আটক
ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকীকে (৩৫) মঙ্গলবার র্যাব--৮ এর একটি দল আটক করেছে।
পরিবহন মালিক গ্র“প নেতৃবৃন্দ এবং তার পরিবারের সদস্যরা গ্রেপ্তারের ব্যাপারটি নিশ্চিত করলেও র্যাব আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাকে কখন এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব কর্মকর্তারা তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে কামরুল ইসলাম সিদ্দিকীর ভাই কবিরুল ইসলাম সিদ্দিকী তার ভাইকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হালিম বলেছেন, বাস মালিক নেতাকে গ্রেপ্তারের কথা তিনি শুনেছেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে এবং বর্তমানে তিনি জামিনে আছেন।
