২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় তিন ব্যবসায়ীকে জবাই

মনোহরগঞ্জ ও লাকসাম থানার সীমান্ত গ্রাম রাজাপুর সংলগ্ন শ্রীয়াং মাঠে শনিবার গভীর রাতে তিন ব্যবসায়ীকে জবাই করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নিহতরা হলো, মনোহরগঞ্জ উপজেলার উত্তর ঝালম ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মণীন্দ্র দাসের দুই ছেলে সব্জি বিক্রেতা উত্তম দাস (২৭), পরীক্ষিত দাস (১২) এবং লাকসাম উপজেলার জগৎপুর গ্রামের শামসুল হকের ছেলে পান দোকানদার কাজী বাচ্চু মিয়া (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে তারা তিনজন বাড়ি ফিরছিল। পথে শ্রীয়াং মাঠে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের জবাই করে।

লাকসাম থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রোববার দুপুরে বাচ্চু মিয়ার ভাই কবীর মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্রের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, নিহত তিনজনই অত্যন্ত গরিব পরিবারের সদস্য। লাশ উদ্ধারের সময় উত্তমের পকেটে ১৫শ’ টাকা পাওয়া যাওয়ায় হত্যাকাণ্ডের মোটিভ পরিষ্কার নয়। তদন্ত শেষেই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।