২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের মাওয়া--চরজানাজাত ফেরি রুট শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল। সকালের পর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে এলেও পদ্মার দুই পাশে সন্ধ্যার পরও দীর্ঘ যানজট ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 04:08 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শুক্রবার রাতে যাত্রীসহ ৪টি ফেরি আটকা পড়ে পদ্মায়।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার কারণে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কমলে ভোর ৪টা ও পৌনে ৬টায় দু’দফা চালু করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি। সকাল পৌনে ৯টার দিকে অবস্থা স্বাভাবিক হলে ফেরি চলাচল আবার শুরু হয়। 

তিনি আরও জানান, মাওয়ায় যানজট তেমন প্রকট না হলেও চরজানাজাত প্রান্তে পরিস্থিতি দুর্বিষহ।

এদিকে, ঘন কুয়াশার কারণে নৌ--যোগাযোগও ব্যহত হচ্ছে। ঢাকা--দক্ষিণাঞ্চল রুটের বিভিন্ন স্থানে ১২টি বড় লঞ্চ আটকে পড়ার খবর পাওয়া গেছে।