২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ৪ ব্যক্তিকে হত্যা

গাংনী উপজেলায় বৃহস্পতিবার রাতে পৃথক দুটি ঘটনায় চার ব্যক্তিকে গুলি ও জবাই করে হত্যা করেছে চরমপন্থীরা। নিহতদের সবাই চরমপন্থী সংগঠন শ্রমজীবী মুক্তি আন্দোলনের শীর্ষ নেতা ছিলেন বলে জানা গেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 06:36 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

নিহতরা হলেন, হাসেম আলী (২৮), সাহেব আলী (৩২), মাইনুর (৩১) ও মাসুদ (৩৩)। এদের প্রথম দুজনের বাড়ি কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলার নওদাপাড়ার বড়বাড়ি গ্রামে। বাকি দুজনের বাড়ি একই জেলা ও উপজেলার জগতি মিল পাড়ায়।

নিষিদ্ধ ষোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (নিউ এমএল --লালযুদ্ধ) এই হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এলাকার আধিপত্য নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতরা কুষ্টিয়া থেকে গাংনী উপজেলায় এসে রাজাপুর ও কোদালকাঠি গ্রামে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে গাংনী থানায় একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী মামলা আছে বলেও জানান তিনি।

গ্রামবাসীরা জানান, প্রতিপক্ষ চরমপন্থী সদস্যরা হাসেম (২৮) ও সাহেব (৩২) কে গাংনীর রামপুর গ্রামে এবং মাইনুর ও মাসুদকে গাংনীর কোদালকাঠি গ্রামে খুন করে পালিয়ে যায়।

মেহেরপুর পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  গাংনী উপজেলা কুষ্টিয়া--চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা হওয়ায় অঞ্চলটি বহিরাগত সন্ত্রাসীদের আশ্রয় স্থল হয়ে দাঁড়িয়েছে।