২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সংঘর্ষ ও হামলায় ২ জন নিহত, আহত ২৮

বাহুবল উপজেলায় শনিবার জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আব্দুল মান্নান (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয় ২৫ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 11:02 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

তাদের হবিগঞ্জ সদর ও বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার মানিকপুর গ্রামে আব্দুল্লাহ ও আকবর হুসেনের মধ্যে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে শনিবার সকাল আটটার দিকে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। এক সময় দুজনের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসীরাও। এতে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত এবং ২৫ জন আহত হয়।

এছাড়া চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ী চা বাগানে শুক্রবার গভীর রাতে গাছ চোরদের হামলায় আলাউদ্দিন (৪০) নামে এক নৈশ প্রহরী নিহত হন। গুরুতর আহত হন অপর ৩ নৈশপ্রহরী।