রাজবাড়ীতে এবারও দেশের সর্ববৃহৎ সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে
গত বছরের মত এ বছরও রাজবাড়ী জেলার দুটি স্থানে সর্ববৃহৎ সর্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এর একটি হচ্ছে পাংশা উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট সরকার বাড়ীতে। এখানে রয়েছে মহাভারতের কাহিনী অবলম্বনে কুরুক্ষেত্রের যুদ্ধ ও দ্রৌপদীর বস্ত্রহরণ পর্ব সংক্রান্ত - ২৬২ টি মূর্তি। এ আনুষ্ঠানিকতা চলবে ১০ দিন ধরে।
অপর পূজাটি অনুষ্ঠিত হচ্ছে রাজবাড়ী সদর উপজেলার হাটবাড়িয়া হালদার পাড়ায়। এখানেও রয়েছে রামায়ণকে ঘিরে ১১৭ খন্ডের প্রতিমা। এ উৎসব চলবে ৭ দিন ধরে।
দেশের সর্ববৃহৎ এই শারদীয় দুর্গাপুজা দেখতে জেলা শহর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী ভক্তদের ব্যাপক সমাগম ঘটছে এখানে। এ দুটি পুজা মন্ডপের কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাস হওয়ায় পূজার কর্মসূচি পালন করা হচ্ছে কঠোর সতর্কতার সাথে। এ দুটি পুজা মন্ডপসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা জেলার ২৫১টি পুজা মন্ডপেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।
