৫ টাকায় জাতীয় সংসদ ভবন পরিদর্শন করা যাবে
খুব শিগগিরই মাত্র পাঁচ টাকার বিনিময়ে জাতীয় সংসদ পরিদর্শন করতে পারবেন সাধারণ দর্শণার্থীরা।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, ‘শিগগিরই’ দর্শণার্থীদের জন্য পাঁচ টাকার প্রবেশ মূল্যসহ টিকেট ছাড়া হবে। এ ছাড়া দর্শণার্থীদের জাতীয় সংসদ বিষয়ক একটি পুস্তিকা ও কিছু কাগজপত্র বিনামূল্যে দেওয়া হবে।
তবে কবে নাগাদ জাতীয় সংসদ দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সে বিষয়ে এখনও দিনক্ষণ ঠিক না হলেও নতুন এ ব্যবস্থা চালুর বিষয়ে পর্যটন কর্পোরেশনের সাহায্য চেয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
পর্যটন কর্পোরেশন এ সংক্রান্ত কোন পরিকল্পনা এখনো তাদের কাছে পেশ করেনি বলে সচিবালয় সূত্র জানায়।
