২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে এক ব্যক্তি খুন

রাজধানীতে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তি নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

নিহতের নাম এস রাজি (৪৫)। রাজির বিস্তারিত পরিচয় জানা যায় নি।

হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে রমনা থানার সাব ইন্সপেক্টর আবদুল লতিফ রক্তাক্ত অবস্থায় রাজিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। রাজির বুকে ছুরি মারা হয়েছিল।

পুলিশ নিহত ব্যক্তির পকেট থেকে একটি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে।

হত্যাকান্ডের কারন জানা যায় নি।

ময়নাতদন্তের জন্য লাশ ডিএমসিএইচ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নাই।