২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। তার নাম মনির হোসেন (২৫)। বিএসএফ তার লাশ ভারতে নিয়ে গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বিডিআর ও সীমান্তবর্তী সূত্র জানায়, খাটিয়ামারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনির বুধবার রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে সীমান্তের ১০৬৩ নম্বর পিলারের কাছে গেলে ভারতের কুতনীপাড়া বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায়। এতে  মনির ঘটনাস্থলে নিহত হন। গুলির  ভয়ে সীমান্তবাসীরা তার লাশ আনতে পারেননি। বৃহস্পতিবার সকালে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়।

এ ব্যাপারে বিডিআরের রৌমারী কোম্পানী কমান্ডার আব্দুল জলিল বিএসএফের কাছে বৃহস্পতিবার সকালে পতাকা বৈঠকের প্রস্তাব দেন। কিন্তু দুপুর ১২টায় পতাকা বৈঠকের নির্ধারিত সময়ে বিএসএফ না এসে পত্র মারফত জানায়, লাশ পোস্ট মর্টেমের পর হস্তান্তর করা হবে।