ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের আহ্বান
নিুমানের মালামাল রপ্তানীর অভিযোগে ভারতের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরার ব্যবসায়ীরা।
এ লক্ষ্যে তারা সাতক্ষীরা চেম্বার অব কমার্স ও সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাছে গত সোমবার একটি অভিযোগপত্র পেশ করেন।
লিখিত অভিযোগে জানানো হয়, ভারতের অপূর্ব ইমপেক্স, অপূর্ব ওভারসিজ ও অপূর্ব এক্সিম নামে তিনটি প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরে ভারত থেকে নিুমানের চাল, পিঁয়াজ, মসুরের ডাল বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানী করে যার মূল্য কয়েক কোটি টাকা। বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠান এসব পণ্য বাজারজাত করার পর এগুলোর মান নিয়ে প্রশ্ন ওঠে এবং ভারতীয় প্রতিষ্ঠানগুলোর প্রতারণার ঘটনা ধরা পড়ে।
অভিযোগে আরো বলা হয়, এতে ওই প্রতিষ্ঠান তিনটি ব্যবসায়িকভাবে লাভবান হলেও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তির ক্ষুণœ হয়েছে।
ভারতীয় প্রতিষ্ঠানগুলো সেনা কল্যাণ সংস্থার সাথেও এভাবে প্রতারণা করেছে বলে জানা গেছে।
ওই প্রতিষ্ঠানগুলোর সব পণ্য আমদানী-রপ্তানী এবং খালাস না করতেও সংশ্লিষ্ট বিভাগের কাছে অনুরোধ জানান ব্যবসায়ীরা।
এ ব্যাপারে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শেখ আজাহার হোসেন বলেন, বিষয়টি দেশের অন্যান্য চেম্বার ও সি এন্ড এফ অ্যাসোসিয়েশনকে জানানো হবে যাতে ওই প্রতিষ্ঠানগুলোর সাথে কেউ ব্যবসা না করে।
