২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ভেসে গেছে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার ৫ গ্রাম

স্লুইজ গেট ধ্বসে যাওয়ায় প্রচণ্ড পানির তোড়ে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার পাঁচটি গ্রাম ও দুই শতাধিক চিংড়ী ঘের মঙ্গলবার ভেসে গেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 06:16 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

স্থানীয়রা জানান, চুনার নদীর পানির চাপে ওয়াপদার বাঁধ ভেঙ্গে পানখালী স্লুইজ গেট ধ্বসে পানি উন্নয়ন বোর্ডের ৫ নং বোল্ডারের ৬০ ফুট বাঁধ ভেঙ্গে যায়। এর ফলে শ্যামনগর উপজেলার আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের গুমানতলী, পশ্চিম আটুলিয়া, কাঁঠালবাড়ীয়া, আবাদ চণ্ডিপুর ও পানখালী গ্রামে পানি ঢুকে পড়ে।

তারা আরো জানান, এতে এ পর্যন্ত দুই শতাধিক চিংড়ী ঘের তলিয়ে গেছে এবং বেশকিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিকবার রিং বাঁধ দেওয়ার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন বলে জানান। 

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের  কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।