কে এম হাসান নির্দলীয় ও নিরপেক্ষ নন: সংবাদ সম্মেলনে আইনজীবীরা
সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান বিএনপি নেতাদের নিয়ে কুমিল্লার দরগাহ জিয়ারত করে প্রমাণ করেছেন, তিনি নির্দলীয় ও নিরপেক্ষ নন এবং তিনি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন না।
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে এবং জাতীয় নেতা ও মহিলাদের ওপর হামলার প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দল সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ রোববার এক সংবাদ সম্মেলনে একথা আয়োজন করে।
সম্মেলনে বক্তারা বলেন, একজন বিশেষ ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়ানোয় অনেক প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনে রোববার বিকালে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয় পরিষদ নেতা ব্যারিস্টার শফিক আহমেদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
সংঘাতময় পরিস্থিতি এড়াতে ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের অপরিহার্যতার কথা উল্লেখ করে আইনজীবীদের সংগঠনটির পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ তিনটি প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাব তিনটি হলো, রাষ্ট্রপতি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে নির্দলীয় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামন্ডলীর সদস্যদের নিয়োগ দিবেন।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপতি সংসদীয় সরকার ব্যবস্থাকে বিবেচনায় রেখে সকল বিষয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ অনুযায়ী কাজ করবেন।
এই সময়ে রাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ন্যস্ত ও পরিচালিত হবে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মো. ওজায়ের ফারুক, সমিতির সম্পাদক এএম আমিনউদ্দিন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, বার কাউন্সিল সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন।
সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন সদস্যদের পদত্যাগ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগের দাবি জানানো হয়েছে।
পাশাপাশি রাজনৈতিক নেতা কর্মীদের ওপর পুলিশী হামলা ও মামলার তীব্র নিন্দা জানিয়ে গণগ্রেফতারের শিকার রাজনৈতিক নেতা কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
