২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাবি সাংবাদিক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের সময় হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমামুল হক শামীম বাদী হয়ে শাহবাগ থানায় ছাত্রলীগের ১২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

শনিবার রাত সাড়ে দশটায় এ মামলা দায়ের করা হয়। এদিকে, সাংবাদিক সমিতি শনিবার রাতে উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সাথে দেখা করে ক্যাম্পাসে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। উপাচার্য আশ্বাস দিয়েছেন, এ কর্মকাণ্ডে জড়িতদের রোববার রাতের মধ্যেই সাময়িকভাবে বহিষ্কার করা হবে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুপুর সাড়ে বারটায় মধুর ক্যান্টিনে বোমা বিস্ফোরণের জন্য ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকই দায়ী। এরপর দুপুর দু’টায় সাংবাদিক সমিতির সামনে আরো একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

মামলার অভিযোগে টিপু, সাইফুল, সৈকত, রাজীব, তারেক, ফয়সাল, আশফাকুর রহমান, আবু আব্বাস ভুঁইয়া, মিজান, নুরুজ্জামান, জিকু, টিটুকে আসামি করা হয়েছে।