২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ২ টি বগী লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ - জামালপুর রেলপথের বিদ্যাগঞ্জ রেলস্টেশনের কাছে শুক্রবার বিকেলে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হলে রাজধানীর সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 10:32 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এতে ঢাকা ও উত্তরবঙ্গগামী আন্তঃনগর তিস্তা, একতা, যমুনা, অগ্নিবীণা মেইল, কমিউটার ও লোকালসহ ৫ টি ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে। ফলে যাত্রীদের চরম দূর্ভোগে পড়তে হয়।

স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে মালবাহী ট্রেনটি ছেড়ে যাবার পর বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ থেকে একটি মালবাহী ট্রেন বাহাদুরাবাদ যাবার সময় বিদ্যাগঞ্জ রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

ময়মনসিংহ লোকোসেডে কোনো রিলিফ ট্রেন না থাকায় বৃহস্পতিবার রাতে সরিষাবাড়িতে দুর্ঘটনায় পতিত ট্রেন উদ্ধার শেষে একটি রিলিফ ট্রেন রাত ৮ টার দিকে বিদ্যাগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে।

সূত্র মতে, উদ্ধার কাজ ঠিকমতো চললে ভোর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।