রাবির কৃষি অনুষদের ধর্মঘট শনিবার পর্যন্ত স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের সাত দফা দাবিতে ডাকা লাগাতার ধর্মঘটের কর্মসূচী শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এনামুল হক আন্দোলনরত শিক্ষার্থীদের শনিবার ফ্যাকাল্টি মিটিংয়ে এসব দাবিসমূহ উত্থাপন করার আশ্বাস দিলে তারা (শিক্ষার্থী) কর্মসূচি স্থগিত করে।
তবে শনিবার সাত দফা দাবির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে শিক্ষার্থীরা আবারো ধর্মঘট শুরু করবে বলে ঘোষণা দিয়েছে।
ধর্মঘটের প্রথম দিন বৃহস্পতিবার কৃষি অনুষদের কোন বিভাগেই ক্লাস - পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
অনুষদীয় বৃত্তি ও ভ্রমণ ভাতা প্রদান, পর্যাপ্ত ক্লাস - সেমিনার - ল্যাবরেটরি কক্ষ, পর্যাপ্ত বই, শিক্ষা - সফরের জন্য ভাতা প্রদান, পরিবহন সমস্যা সমাধানসহ সাত দফা দাবিতে কৃষি অনুষদের শিক্ষার্থীরা লাগাতার ধর্মঘট আহবান করে।
