২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস হেলপারের মৃত্যু

ফরিদপুর জেলার বাখুন্ডায় বুধবার সকালে সড়কের পাশে গাছের ডালের সাথে ধাক্কা লেগে শিপন (২৪) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে নগরকান্দা থেকে ফরিদপুর গামী শাহিদ পরিবহন নামে একটি লোকাল বাস (ফরিদপুর-জ-০৫-০০১১) বাখুন্ডায় পৌঁছালে গাছের ডালের সাথে হেলপার শিপন ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ১২টার দিকে সে মারা যায়।

নিহত শিপনের গ্রামের বাড়ি জেলার নগরকান্দা উপজেলার চর ছাগলদী গ্রামে।

তার বাবার নাম মো. সিদ্দিক মোল্লা। নিহতের ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।