২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্বাসরোধ করে এক যুবককে হত্যা

সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের কাঠগড়া বাজারে রোববার বিকেলে জুলহাস (২৩) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 01:57 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

ঘটনার পর হত্যাকান্ডে জড়িত অভিযোগে পুলিশ লাভলু (২৫) নামে অপর এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, কাঠগড়া এলাকার জুলহাসকে পাশের বাড়ীর লাভলু রোববার দুপুরে বাসা থেকে ডেকে বাজারে নিয়ে আসে। পরে বিকেল ৪ টার দিকে পুলিশ বাজারের পাশ থেকে জুলহাসের লাশ উদ্ধার করে। এসময় পুলিশ হত্যাকান্ডে জড়িত লাভলুকে বাজার থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই আলীম জানান, গ্রেপ্তারকৃত লাভলু পুলিশের জিঞ্জাসাবাদে জুলহাসকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। কিন্তু পুলিশ হত্যার কারণ উদঘাটন করতে পারেনি।

নিহত জুলহাস শেরপুর জেলার নলিতাবাড়ী থানার সোহাগপুর গ্রামের আবুল কালামের ছেলে।