২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বজ্রপাতে তিনজন নিহত

জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডীবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ও ১ জন আহত হয়। সে সময় ওই মাঠে মধুখালী উপজেলার নওয়াপাড়া ও বোয়ালমারী উপজেলার সাতের ইউনিয়নের মধ্যে ফুটবল খেলা চলছিল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বজ্রপাতে নিহতরা হলো গৌরীপুরের সেলিম (২৫) ও মাহীন এবং সোলাহাটি গ্রামের খায়রুল (৩০)। আহত ১ জনকে বোয়ালমারী থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার নাম জানা যায়নি।

ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান জানান, নিহত ৩ জনের লাশ বোয়ালমারী থানা থেকে তাদের আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।