বাংলাদেশ সফরে কেয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক মানবিক সংস্থা কেয়ার এর ইউএসএ প্রেসিডেন্ট এবং নির্বাহী প্রধান (সিইও) ড. হেলেন গিল পাঁচ দিনের সফরে শনিবার বাংলাদেশে এসেছেন।
এদেশে অবস্থানকালে তিনি এইচআইভি এবং এইডস প্রতিরোধ, কৃষিজাত পণ্যের বাজার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের ওপর সংস্থার বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করবেন বলে কেয়ারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
২০০৬ সালের এপ্রিল মাসে সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে এটাই তাঁর প্রথম সফর। তাঁর বর্তমান সফরের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কেয়ারের কর্মসূচী সম্পর্কে পরিচিত হওয়া এবং সে অনুযায়ী সংস্থাটির উন্নয়নে ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন করা।
ড. গিল ১৩ সেপ্টেম্বর আমেরিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
