২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় অল্পের জন্য রক্ষা পেলেন ৩৪ বাংলাদেশী নাবিক

শ্রীলংকার নৌবাহিনী বৃহস্পতিবার সকালে কলম্বোর ৮০ মাইল দূরে ক¹ালা সমূদ্র এলাকা থেকে ডুবে যাওয়ার আগে ‘আমানত শাহ’ নামে একটি কার্গো জাহাজ ও এর ৩৪ জন বাংলাদেশী নাবিককে উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

শ্রীলংকার নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার চট্টগ্রামে জাহাজটির স্থানীয় এজেন্টকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশী ওই কার্গো জাহাজটি ৯ আগস্ট মিয়ানমার থেকে কাঠভর্তি করে ভারতের মুম্বাইয়ের দিকে যাত্রা করে এবং শ্র্রীলংকার দক্ষিণাঞ্চলীয় গালে বন্দরের দিকে যাওয়ার পথে সকাল প্রায় ৯টার দিকে জাহাজাটিতে যান্ত্রিক ত্র“টি দেখা দেয় এবং আস্তে আস্তে ডুবে যেতে থাকে।

জাহাজটির সঙ্গে বেতার যোগাযোগের পর শ্রীলংকার নৌবাহিনীকে ডাকা হলে তারা ৩৪ জন বাংলাদেশী নাবিকসহ জাহাজটি উদ্ধার করে।