ঢাবিতে শিবির কর্মীর নিয়োগ বাতিলের দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে শিক্ষক হিসেবে শিবির কর্মী শাহানুরের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বুধবার ছাত্র ফ্রন্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহানুর মিথ্যা তথ্য দিয়ে ছাত্রাবস্থায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
তার বিরুদ্ধে দুই সিন্ডিকেট সদস্যের স্পষ্ট আপত্তি সত্ত্বেও তাকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। সংগঠনের নেতারা অবিলম্বে শাহানুরের নিয়োগ বাতিল করা না হলে কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন।
