২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪৫

মুন্সীগঞ্জে বুধবার সকালে এক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত এবং কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 04:53 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার পুরাতন বাতাশিয়া নামক স্থানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সীমান্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের দক্ষিণ পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশালের আলী আনসার (৪০) ও নারায়ণগঞ্জের ফিরোজ বেপারীর মেয়ে রওশনারা ইতি (২৭)।

আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাজেরা বেগম (৭০) নামে একজনের অবস্থা আশংকাজনক।

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

এ ঘটনায় গজারিয়া থানায় একটি মামলা হয়েছে।