রাজশাহীতে সীমান্তে আটক দুই বিএসএফ সদস্যকে ফেরত
রাজশাহীর বিডিআর কর্তৃপক্ষ জেলার মাজারদিয়াড় সীমান্ত এলাকা থেকে আটক দুই বিএসফ সদস্যকে মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠকের পর ভারতীয় কর্তৃপক্ষের হাতে ফেরত দিয়েছে।
রাজশাহী ১০ রাইফেলস ব্যাটালিয়ানের উপ -অধিনায়ক মেজর এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মঙ্গলবার ভোর ৪ টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হাড়িডাঙ্গা সীমান্ত ফাঁড়ির দুই বিএসএফ সদস্য হাবিলদার লাল মোহন ও সিপাহী এমসি কৌল যন্ত্রচালিত একটি নৌকা নিয়ে বাংলাদেশের মাজারদিয়াড় এলাকায় ঢুকে পড়ে। এসময় বিডিআর সদস্যরা তাদেরকে আটক করে।
তবে তিনি বলেন, দুই বিএসএফ সদস্য কোন খারাপ উদ্দেশ্যে আসেনি। নৌকা খারাপ হয়ে তারা ভাসতে ভাসতে বাংলাদেশে চলে আসেন। পরে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে।
