২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদনাইল ও ফতুল্লা ডিপো থেকে তেল ঊত্তোলন বন্ধ হচ্ছে মঙ্গলবার

রেশনিং পদ্ধতি বাতিল ও ডিলার - এজেন্টদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডিজেল সরবরাহের দাবিতে ঢাকার গোদনাইল ও ফতুল্লা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ হচ্ছে মঙ্গলবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

বাংলাদেশ ট্যাংক লরী ওনার্স এসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিভাগের ৬০০ ট্যাংক লরি, ৫৫০ এজেন্ট এবং ৩০০ পেট্রোল পাম্প জ্বালানি তেল তোলা থেকে বিরত থাকবে।

বাংলাদেশ ট্যাংক লরী ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি এবং বাংলাদেশ ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন ঢাকা বিভাগীয় কমিটির আহ্বানে এ কর্মসূচি নেয়া হয়েছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোদনাইল এবং ফতুল্লার মেঘনা ও যমুনা ডিপোতে এ কারণে সোমবার বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ বলেন, পর্যাপ্ত ডিজেল সরবরাহ ও রেশনিং পদ্ধতি বাতিল করা না হলে মঙ্গলবার থেকে এ কর্মসূচি অব্যাহত থাকবে। ন্যায়সঙ্গত দাবি আদায়ের প্রতি সরকার আন্তরিক না হলে পর্যায়ক্রমে সারা দেশের সব ডিপো অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন তারা।