বাগেরহাটে ছাত্রলীগের দু গ্র“পের সংঘর্ষে ১ জন নিহত
বাগেরহাটে ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে রাজু শেখ (২২) নামে এক পক্ষের সভাপতি প্রার্থী নিহত হয়েছে।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কমিটি গঠন করার জন্য সভা চলাকালে সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ সূত্র জানায়, বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা -- কর্মীর সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় লুৎফর ফকিরের বাড়িতে সভা চলাকালে সভাস্থলের বাইরে ছাত্রলীগের কামরুল -- পিন্টু গ্র“প এবং সোহেল -- সাইফুল গ্র“পের মধ্যে বিরোধের জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি প্রহারে রাজু নিহত হয়।
বাগেরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান বিডিনিউজকে জানান, ঘটনার সময় সন্ধ্যা ৬ টার দিকে তিনি সভাস্থলে সাংগঠনিক দায়িত্ব পালন করছিলেন। এ সময় বাইরে ওই দুপক্ষের মারামারিতে রাজু গুরুতর আহত হয়। পরে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
