২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অস্ত্র ও গুলি উদ্ধার

সাভার পৌর এলাকার জামসিং মহল্লা থেকে পুলিশ শনিবার মধ্যরাতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 01:24 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

সাভার থানার এসআই সাইফুল বিডিনিউজকে জানান, সাভারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মুন্নাকে গত ২৮ জুলাই সাভারের আমিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শনিবার মধ্যরাতে জামসিং মহল্লার আয়ুব আলীর বাড়ির পাশের একটি ঝোপ থেকে তিন রাউন্ড গুলিভর্তি পয়েন্ট টু টু বোরের একটি রিভলবার উদ্ধার করে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় রোববার সকালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।