চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশন সংলগ্ন ৬৯ নং রেল ব্রীজে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। ব্রীজ থেকে লাফ দিয়ে আরেকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
নিহত ওই বৃদ্ধার নাম হাজরা খাতুন (৬০)। তার বাড়ি আলী নগর ইউপির মকরমপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯ টার দিকে ভারত থেকে আমদানীকৃত ভুট্টা রহনপুর ষ্টেশনে রেখে রেলের ইঞ্জিন নিয়ে ভারত যাবার সময় হাজরাসহ আরো ২ জনকে ধাক্কা দেয়। এত গুরুতর আহত হাজেরাকে গোমস্তাপুর স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করার পর রাত ১১ টার দিকে তিনি মারা যান। আহত দুজনের নাম জানা যায়নি।
ঘটনার সময় ব্রীজ থেকে লাফ দিয়ে পড়েন আরেকজন। তার ব্যাপারেও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কেউ কেউ বলছেন, লাফ দিয়ে পড়া ব্যক্তিটি হচ্ছেন বোয়ালিয়া ইউপির আলমপুরের গ্রামের শাহাজাহান (৬০)।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, নিয়মানুযায়ী ব্রীজের একপ্রান্তে পয়েন্টস ম্যান থাকার কথা এবং এ পয়েন্টে আব্দুল মালেক নামের এক ব্যক্তি দায়িত্বে থাকার কথা থাকলেও ঘটনার সময় তিনি ছিলেন না। স্টেশন মাস্টার গোলাম মোস্তফাও ওই সময় পয়েন্টস ম্যান না থাকার কথা স্বীকার করেছেন।
