রাষ্ট্রীয় মর্যাদায় বিশিষ্ট সাংবাদিক সুনীল ব্যানার্জি শেষকৃত্য সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বুধবার জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক জনকণ্ঠের সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার সুনীল ব্যানার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরার কাছারিপাড়ায় তার বাসভবনে মরদেহ নিয়ে যাওয়ার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
বুধবার সকালে তার মরদেহ প্রথমে সাতক্ষীরা প্রেসক্লাবে নিয়ে যাওয়া হলে সাংবাদিকরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।
পরে মরদেহ সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে নিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় অভিবাদন জানানো হয়। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় ইউএনও এস এম আশরাফুজ্জামান এবং মুক্তিযোদ্ধারা এসময় উপস্থিত ছিলেন।
পরে তাকে সাতক্ষীরা শ্মশানে দাহ করা হয়।
অধুনালুপ্ত দৈনিক বাংলা ও পরে দৈনিক জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার সুনীল ব্যানার্জি (৫৯) সোমবার রাতে ঢাকার মোহাম্মদপুরে তার বাসভবনে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
