২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মিলন হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ

বরিশালে মেহেদি হাসান মিলন হত্যা মামলার রায়ে আদালত ছয় জনের ফাঁসির আদেশ দিয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 01:23 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আব্দুল মতিন জনাকীর্ণ আদালতে বুধবার বেলা ১১ টা ৫৫ মিনিটে এ রায় দেন।

আদালতে রায় ঘোষণার সময় গিয়াস, মফিজ ওরফে ময়না, মাহাবুব, রানা এবং রনি এ পাঁচজন আসামি পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামি এসময় আদালতকক্ষে উপস্থিত ছিলেন।

বিচারক ১৮ জন সাক্ষীর মধ্যে ৩০ কার্য দিবসে ১৪ জনের সাক্ষ্য নেওয়া শেষে এ রায় দেওয়া হয়।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি তারার ভাই চাঁন আদালত চত্বরে পুলিশ এবং সাংবাদিকদের সামনে মামলার সাক্ষী মাসুমা বেগমকে প্রকাশ্যে জীবননাশের হুমকি দেয়। 

মামলার বিবরণে প্রকাশ, গত বছরের ২৪ ফেব্র“য়ারি আসামিরা নগরীর কাউনিয়ার প্রবীণ হাসপাতালের সামনে মেহেদি হাসান মিলনকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের মা সামছুন্নাহার বেগম বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এস আই দিদারুল ইসলাম এবং আঃ রব আদালতে চার্জশিট দাখিল করার পর চলতি বছরের ৬ জুলাই দ্রুত বিচার ট্রাইবনালের বিচারক ১০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি কাজী এনায়েত হোসেন বাচ্চু। তাকে সহযোগিতা করেন সাবেক স্পেশাল পিপি মুজিবুর রহমান নান্টু। আসামি পক্ষে ছিলেন, এ্যাডভোকেট এনায়েত পীর খান।