২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ব্যক্তি খুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাকরাইল গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫৪ নম্বর পিলারের কাছে মঙ্গলবার গভীর রাতে মোহাম্মদ ইব্রাহিম (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 01:11 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের জিরো লাইনের একশ’ গজ ভিতর থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করে। গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। সে ফেন্সিডিল চোরাচালানের সাথে জড়িত ছিল।

এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সীমান্তবর্তী সামন্তা গ্রামের জহর আলিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এই ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।