২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থী ক্যাডারকে খুন

পাবনার শিবপুর বাজারে মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষের সশস্ত্র চরমপন্থী সন্ত্রাসীরা শত শত মানুষের সামনে সালাম নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে শিবপুর বাজারে চরমপন্থী বাহিনীর আঞ্চলিক নেতা সালামকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ঘিরে ফেলে এবং শত শত মানুষের সামনে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।

অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহত সালাম স্থানীয় ধর্মগ্রামের আব্দুল হামিদের ছেলে।