সাতক্ষীরায় সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা আহত
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিএনপি নেতাকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা গেছে, সন্ত্রাসীরা সোমবার গভীর রাতে কলারোয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তিনি কলারোয়া বাজার সমিতির সভাপতি।
কাজ শেষে রাতে কলারোয়া থেকে বাড়ি ফেরার পথে আলাইপুরে পৌঁছানোর পরই সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ জাহাঙ্গীর, মোজাম হোসেন ও বারিক হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে।
সিরাজুল ইসলাম সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
