২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ ও বিদ্যালয় পরিদর্শককে স্ট্যান্ড রিলিজ

বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক বশির আহম্মেদ এবং বিদ্যালয় পরিদর্শক শহীদুল আলমকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশে তাদের দুজনকে ঢাকা শিক্ষা অফিসে যোগদানের জন্য বলা হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সোমবার মন্ত্রণালয়ের ওই নির্দেশ বরিশাল শিক্ষা বোর্ডে পৌঁছে। ওই নির্দেশ অনুযায়ী বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হিসেবে সহযোগী অধ্যাপক মো. সুলতান আহম্মেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বরিশাল শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক খন্দকার ওলিউল ইসলামকে পদোন্নতি দিয়ে বিদ্যালয় পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে সহযোগী অধ্যাপক বশির আহম্মেদ রোববার শারীরিক অসুস্থতার অজুহাতে সোমবার থেকে চার দিনের ছুটি নিয়েছেন। ফলে আগামীকাল মঙ্গলবার নতুন বিদ্যালয় পরিদর্শককে দায়িত্ব বুঝে পেতে বেশ কাঠখড় পোড়াতে হবে বলেই ধরে নেওয়া হচ্ছে।

সূত্র জানায়, বশির আহম্মেদ তার স্ট্যান্ডরিলিজের সংবাদ আগে - ভাগে পেয়েই তদবিরের জন্য কৌশলে ছুটি নিয়েছেন।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. মহিউদ্দিন বিডিনিউজকে জানিয়েছেন, তিনি সোমবার স্ট্যান্ড রিলিজের কপি হাতে পেয়েছেন।