২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‌্যাবের অভিযানে ১৬৫টি অবৈধ পাসপোর্টসহ ৪ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সড়ক বাজারে রোববার র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১৬৫ টি অবৈধ পাসপোর্টসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 11:02 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সদস্যরা সড়ক বাজারের একটি দোকানে এবং আজমপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ টি অবৈধ পাসপোর্টসহ ৪ জনকে আটক করে।

আটককৃতরা হলো আখাউড়ার দেবগ্রামের লাতু খাঁর ছেলে নুরুল ইসলাম খান (৩৬), সুজাত আহমেদের ছেলে লতিফ হোসেন (৩৯), আজমপুরের লালমিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৬) এবং কসবা উপজেলার গাববাড়ির আবদুল আহাদের ছেলে জসীম (২৪)।

এ সময় র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে ১শ ৬৫ টি বাংলাদেশী পাসপোর্ট, নগদ ৮৩ হাজার টাকা এবং ৪টি মোবাইলফোন সেট উদ্ধার করে।

আটককৃত পাসপোর্টগুলো যাচাই করার জন্য ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।