২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে পরিবেশ ধ্বংস বিরোধী মানববন্ধন রচনা

এশিয়া এনার্জি ঘেরাও কর্মসূচির সাথে সংহতি প্রকাশ এবং পরিবেশ ধ্বংস করে ফুলবাড়িয়া থেকে কয়লা উত্তোলন না করার দাবিতে আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন রচনা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 05:32 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বিশ্ববিদ্যালয়ের তেল - গ্যাস - বিদ্যুৎ - বন্দররক্ষা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

জানা গেছে, সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক সংস্কৃতিকর্মী ও শিক্ষক অংশ নেন। মানববন্ধন শেষে এক সমাবেশের আয়োজন করা হয়। 

এতে বক্তব্য রাখেন তেল - গ্যাস - বিদ্যুৎ - বন্দর রক্ষা জাতীয় কমিটির মোহাম্মদ  আবু নাসের, সদস্য সচিব বেদুঈন হায়দার লিও প্রমুখ ।