ফুলবাড়িয়া কয়লা খনি প্রকল্পে একটি বহিরাগত গোষ্ঠী সমস্যা সৃষ্টি করছে: এশিয়া এনার্জি
ফুলবাড়িয়া কয়লা খনি প্রকল্পে কর্মরত এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) বলেছে, একটি বহিরাগত গোষ্ঠী কোম্পানী ও জনগণের মাঝে সমস্যা সৃষ্টি করছে।
এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারী লাই শনিবার এক সংবাদ বিবৃতিতে বলেন, এশিয়া এনার্জি কর্পোরেশন (বাংলাদেশ) ফুলবাড়িয়া কয়লা খনিতে বাংলাদেশ সরকারের সাথে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বেশ কয়েক বছর ধরে কাজ করে আসছে। ফুলবাড়িয়া ও এর আশেপাশের উপজেলাগুলোতে কোম্পানীর প্রতি স্থানীয় জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।
বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা আশা করছি, ফুলবাড়িয়া কয়লাখনি প্রকল্পটি স্থানীয় ও বাংলাদেশী জনগণের জন্য সুদূর প্রসারী কল্যাণ বয়ে আনবে।
