২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগজ্ঞে সড়ক দুর্ঘটনায় যুবলীগনেতাসহ ২ জন নিহত

সিরাজগজ্ঞে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্থানীয় যুবলীগনেতাসহ দুজন নিহত হয়েছেন। শাহজাদপুর উপজেলা চত্বরে শনিবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগজ্ঞ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা হচ্ছেন,  যুবলীগ নেতা রহিচ উদ্দিন (৩৫) এবং রিকশাচালক আশরাফ আলী (৪০)।

যুবলীগ নেতা রহিচ উদ্দিন রিকশা করে বাড়ী থেকে অফিসে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন।

পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে সিরাজগজ্ঞ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতদের বাড়ি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের  মাদলাই গ্রামে বলে জানা গেছে।