২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে রিকশাচালকের আতœহত্যা

নগরীর উপশহর কেরানীগঞ্জে আবুল হোসেন (৩২) নামে এক রিক্সা চালক শনিবার সকাল ৮ টায় গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পুলিশ জানায়, কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের চরাইল খালপাড় এলাকায় ওই আতœহত্যার ঘটনা ঘটে। নিহত রিকশাচালক খালপাড় এলাকার জনৈক আবু তাহের মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। আবুল হোসেনের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ভান্ডুলিয়াগঞ্জ গ্রামে।

তার আতœহত্যার কারণ জানা যায়নি।

পুলিশ সকাল ১০ টায় ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় আবুল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।